বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

দুই নাটক নিয়ে শিল্পকলায় প্রাঙ্গণেমোর

‘শেষের কবিতা ' ও ‘ টিনের তলোয়ার' নাটকের দৃশ্য । ছবি - সংগৃহীত
‘শেষের কবিতা ' ও ‘ টিনের তলোয়ার' নাটকের দৃশ্য । ছবি - সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর আবারও রাজধানীর শিল্পকলার মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামীকাল (১ এপ্রিল) থেকে শুরু করে ৩ এপ্রিল পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালায় টানা প্রদর্শনী করবে দলটি। এসময় তারা দুটি নাটক মঞ্চায়ন করবে বলে জানা গেছে। নাটক দুটি হলো ‘শেষের কবিতা ' ও ‘ টিনের তলোয়ার '।

দলের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর ধরেই দলটি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক প্রদর্শনী করে আসছিল। তবে এ সময় শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ পায়নি তারা। তাই নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে উদ্যাপন করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি। এ উপলক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ । নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা , নির্দেশনায় নূনা আফরোজ । নির্দেশক জানান , নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায় ।

২ ও ৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’ । নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটক সমকালীন বাস্তবতায় এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। নাটক দুটিতে অভিনয় করেছেন অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, সবুক্তগীন শুভ, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, নির্ঝর প্রমুখ । নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জায় জনি সেন ।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X