বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় আগামীকাল প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

‘আগুনযাত্রা’ নাটকের দৃশ্য। ছবি - প্রাচ্যনাটের সৌজন্যে
‘আগুনযাত্রা’ নাটকের দৃশ্য। ছবি - প্রাচ্যনাটের সৌজন্যে

আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ নাটকটি মঞ্চস্থ হবে। মহেশ দত্তানি রচিত নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকের গল্পে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে সে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সঙ্গে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এ গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনান সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা-অচেনা জগৎ আবিষ্কার করে, সেইসঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটিত হয়।

'আগুনযাত্রা' নাটকে অভিনয় করেছেন চেতনা রহমান ভাষা, শর্মী আক্তার, তৌফিকুল ইসলাম ইমন, আব্দুর রহিম খান, তান‌জি কুন, শা‌হেদ আলী, প্রদ্যুৎ কুমার ঘোষ, র‌কি খান, ফয়সাল সাদী, শওকত হোসাইন সজীব, ডায়ানা ম্যার‌লিন, উচ্ছ্বাস তালুকদার, আহমেদ সাকি প্রমুখ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। উল্লেখ্য, ২০২২ সালে মঞ্চে এসেছিল মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X