কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জমি বিক্রি করে মেয়েকে বাঁচাতে লড়ছেন বাবা কায়সার হামিদ

বাবা কায়সার হামিদের সঙ্গে কারিনা কায়সার। ছবি : সংগৃহীত
বাবা কায়সার হামিদের সঙ্গে কারিনা কায়সার। ছবি : সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। লিভারসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

মেয়েকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

গত এক সপ্তাহ ধরে লিভারসংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি কারিনা কায়সার। শুরুতে ফ্যাটি লিভার ও শরীরে ইনফেকশন ধরা পড়লেও দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। এর মধ্যে তিনি হেপাটাইটিস এ-তেও আক্রান্ত হন। শুক্রবার (৮ মে) রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হন।

উন্নত চিকিৎসার জন্য কারিনাকে এখন ভারত বা সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার। কিন্তু এ বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করা বাবা কায়সার হামিদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কায়সার হামিদ বলেন, আমার ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন, দুই বছর তার চিকিৎসায় পরিবারের অনেক টাকা সেখানে খরচ হয়েছে। এখন এ মুহূর্তে এত টাকা জোগাড় করা আমাদের জন্য প্রায় অসম্ভব।’

সরকারের সহায়তা কামনা করে কায়সার তিনি আরও বলেন, জমি বিক্রি করে টাকা ব্যবস্থার চেষ্টা করছি। কিন্তু এতে কিছুটা সময়ের প্রয়োজন। জানি না, সরকারিভাবে কোনো সাহায্য পাব কি না। সরকারসহ সাধারণ সবার কাছে আমি সহায়তা চাই। এই মুহূর্তে আমার মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা এখন খুব দরকার।

কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, কারিনা কায়সার একজন মেধাবী চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো কাজে তার অবদান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X