শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট : ১৮ মে ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

কারিনার রাজনৈতিক অবস্থান কী, জানালেন বাবা

কায়সার হামিদ ও কারিনা কায়সার। ফাইল ছবি
কায়সার হামিদ ও কারিনা কায়সার। ফাইল ছবি

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনার মধ্যে মুখ খুলেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানিয়েছেন, কারিনা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেন না এবং কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততাও ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে তিনি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে কথা বলতেন ও ভিডিও তৈরি করতেন।

গত রোববার বিকেলে কারিনার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটি গ্রহণ করেন কায়সার হামিদ। পরে বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়ের জনপ্রিয়তা নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি।

কায়সার হামিদ জানান, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনাকে যে এত মানুষ ভালোবাসে, সেটা তার জানা ছিল না। দেশের মানুষের ভালোবাসা দেখে তিনি গর্বিত।

এর আগে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সোমবার সকালে মুন্সীগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

চিকিৎসকরা জানান, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দিয়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি কারিনা একজন দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও পরিচিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ কাজ করে তিনি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১০

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১১

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১২

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৭

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৮

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৯

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

২০
X