শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। লিভারসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার (১১ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার হামিদ।

সংবাদমাধ্যমে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

কারিনা কায়সারের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, কারিনার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে আছে। তার শরীরে সংক্রমণ ছিল এবং আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, পরে হেপাটাইটিস এ ধরা পড়ে।

পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে থেকে তার অবস্থার অবনতি শুরু হয়। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, কারিনা কায়সার একজন মেধাবী চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো কাজে তার অবদান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X