কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তাইওয়ানের আশপাশের সমুদ্র এলাকায় চীনের জাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড। তাইপের ওপর বেইজিংয়ের চাপ বাড়ানোর মধ্যেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, তাইওয়ানের দাবি, চীন প্রায় প্রতিদিনই দ্বীপটির আশপাশে সামরিক বিমান, যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের জাহাজ মোতায়েন করছে। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ বলে চীনের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে।

তাইওয়ানের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জুন মাসে তাইওয়ান ও আশপাশের দ্বীপগুলোর জলসীমায় ২৬৩টি চীনা জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কোস্টগার্ড, উদ্ধারকারী ও গবেষণা জাহাজ রয়েছে। মে মাসে এই সংখ্যা ছিল ২০০টি, আর ২০২৫ সালের জুনে ছিল ১৭১টি। তবে এই হিসাবে যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেন, চীন তথাকথিত ‘গ্রে জোন’ কৌশলের মাধ্যমে সামরিক সংঘাতে না জড়িয়েই তাইওয়ানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। জুনে এ ধরনের কার্যক্রমে ব্যবহৃত সরকারি জাহাজের সংখ্যা ও তৎপরতা দুটোই বেড়েছে।

গত মাসে চীন প্রথমবারের মতো তাইওয়ানের পূর্ব উপকূলে ‘আইন প্রয়োগকারী টহল’ শুরু করে। তাইওয়ান এ পদক্ষেপকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে।

এ ছাড়া, প্রথমবারের মতো চীনা কোস্টগার্ড তাইওয়ানের পাশ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে রেডিওতে যোগাযোগ করে নাবিকদের পরিচয় ও গন্তব্য জানতে চেয়েছে।

তাইওয়ানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চীনের উদ্দেশ্য শুধু জাহাজ চলাচলে বাধা দেওয়া নয়; বরং প্রয়োজনে তাইওয়ানের বন্দরে পণ্যবাহী জাহাজের প্রবেশ ঠেকিয়ে দ্বীপটিকে সরবরাহ সংকটে ফেলার চেষ্টা করা।

এ পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য অবরোধ বা কোয়ারেন্টাইন পরিস্থিতির প্রস্তুতি হিসেবে তাইওয়ান শিগগির সরাসরি মহড়া চালাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুর, আগে দিলেই মিলবে বড় বড় প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X