কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

সারোয়ার তুষার ও হানিফ সংকেত। ছবি : সংগৃহীত
সারোয়ার তুষার ও হানিফ সংকেত। ছবি : সংগৃহীত

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নরসিংদী জেলার ঐতিহ্য ও ইতিহাস উপস্থাপন করা হলেও সেখানে জুলাইয় অভ্যুত্থানের ঘটনাবলি অন্তর্ভুক্ত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

অনুষ্ঠানটির উপস্থাপক ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হবে; ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।’

শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ছোটবেলা থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত দর্শক ছিলেন জানিয়ে সারোয়ার তুষার লিখেন, ‘বাংলাদেশ টেলিভিশনে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচারিত হচ্ছে। ছোটবেলায় ইত্যাদির প্রত্যেকটা সেকেন্ড দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। এবারের ইত্যাদির ভেন্যু নরসিংদী।’

তিনি উল্লেখ করেন, ‘যে জেলায় ‘‘ইত্যাদি’’ হয়, সেই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ‘ইত্যাদি’র পুরোনো রেওয়াজ। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহিদ আসাদ, ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর, লাইব্রেরি দেখানো হলো। তাদের কীর্তি ও সংক্ষিপ্ত ইতিহাসও বর্ণিত হলো। নরসিংদীর সন্তান হিসেবে অবশ্যই আমরা গর্বিত।’

তবে অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, ‘কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই। জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নাই। শহিদ তাহমিদ, শহিদ ইমন বা শহিদ রাব্বি নাই! জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকতের চৈতন্যে নাই।’

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘উপস্থিত দর্শকদের জন্য সাজানো কুইজের প্রশ্নে নরসিংদীর সন্তান কবি শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ আছেন; নাই স্রেফ জুলাই।’

‘এ কারণে বলেছিলাম জুলাই হচ্ছে ‘মজলুম গণঅভ্যুত্থান’ যার কথা শোনার এন্তেজাম অফিসিয়াল হিস্টরিওগ্রাফিতে নাই। কেন? কারণ এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে আওয়ামীলীগের বিরুদ্ধে,’ যোগ করেন তুষার।

যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ইতিহাস রচনার পদ্ধতি এবং কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হবে; ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ‘ওল্ডগার্ডদের’ চৈতন্যে স্থান পাবে না বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X