বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ ইত্যাদির পুনঃপ্রচার শুক্রবার

শিল্পীদের সঙ্গে হানিফ সংকেত। ছবি - ইত্যাদির সৌজন্যে
শিল্পীদের সঙ্গে হানিফ সংকেত। ছবি - ইত্যাদির সৌজন্যে

দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হয়। আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখানো হবে। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে-‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। এবারে এ গানটি পরিবেশন করেছেন ঘর থেকেও যাদের ঘর নেই। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এবারের ঈদের গানটিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ঈদের বিশেষ ইত্যাদির এবারের দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন, আর তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ছয়জন কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপুর, সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি।

ঈদ ইত্যাদির এই পর্বে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। এ গানটির মাধ্যমেই অভিনয়ে জনপ্রিয় নায়িকা বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। বর্ণাঢ্য নৃত্যে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এবারের ইত্যাদির ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তাদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।

প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘তালা’র প্রতীকী চিত্র দিয়ে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অতিথি হিসেবে মুখোমুখি হয়েছিলেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তার তাৎক্ষণিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

প্রতি ঈদের মতো এ ঈদেও শতাধিক বিদেশিকে নিয়ে ছিল একটি শিক্ষণীয় নাটিকা, সঙ্গে ছিল বিদেশিদের অংশগ্রহণে অসাধারণ নৃত্য। এ ছাড়া ছিল ডজনখানেক বিদ্রুপাত্মক রসালো নাট্যাংশ। যেখানে দেশের শীর্ষস্থানীয় তারকা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X