বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

ওমর সানী ও শাহরিয়ার জয়। ছবি: কালবেলা কোলাজ
ওমর সানী ও শাহরিয়ার জয়। ছবি: কালবেলা কোলাজ

ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। প্রিয় দলের জয়ে যেমন সবাই উদ্বেলিত হন, তেমনি মুষড়ে পড়েন পরাজয়ে। বাংলাদেশের বিনোদন অঙ্গনেও তেমনি প্রিয় দলের জয়ে বয়ে যায় তারকাদের উচ্ছ্বাস। প্রাণবন্ত কথোপকথন আর খুনসুটিতে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

গত রাতে (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ আক্রমণাত্মক ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে সেলিব্রিটিরাও মেতেছেন উচ্ছ্বাসে।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠতেই নেটদুনিয়ায় জমজমাট চিত্রনায়ক ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের পুরোনো ‘বাগযুদ্ধ’। ওমর সানীর সাম্প্রতিক পোস্টের জবাব এবার সামাজিকমাধ্যমে তাকে উল্টো খোঁচা দিলেন শাহরিয়ার জয়। আর্জেন্টিনার গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সিনেমার ডায়ালগের সঙ্গে তুলনা করে জয় খোঁচা মারেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না, একদম অরিজিনাল!’

দুই তারকার এই সামাজিকমাধ্যমের খুনসুটি ভক্তদের কাছে বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

ম্যাচ শেষে ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের জমজমাট এই ‘বাগযুদ্ধ’ ভক্তরাও উপভোগ করছেন। ম্যাচ শেষেই সানীকে ট্যাগ করে ফেসবুকে এক রসাত্মক পোস্ট দেন জয়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। নেটিজেনদের হাসির রোল আর মন্তব্যের জোয়ারে ভাসছে কমেন্ট বক্স।

এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক হ্যান্ডেলে চিত্রনায়ক ওমর সানী রসিকতা করে জয়কে উদ্দেশ করে পোস্ট দেন। সেখানে তিনি রুপালি পর্দায় মৌসুমী চাবুক মারার জন্য তুলার তৈরি নকল চাবুক ব্যবহার করলেও, জয়কে শায়েস্তা করতে তিনি সত্যিকারের চাবুকই ব্যবহার করবেন বলে জানান। মূলত আগে ব্রাজিল সমর্থক ওমর সানী মেসিকে নিয়ে মন্তব্য করলে জয় কৌতুক করেন। বিশ্বকাপের শুরু থেকেই সামাজিকমাধ্যমে প্রিয় দলের সাফল্য-ব্যর্থতায় উচ্ছ্বাস প্রকাশ ও ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন ঢাকাই শোবিজ তারকারা।

কালবেলা/এমএইচ/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X