বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’

বিটিএস। ছবি : সংগৃহীত
বিটিএস। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনার জোয়ার তুলেছে বিটিএসের অফিসিয়াল প্রত্যাবর্তনের খবর। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ করার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম বড় পুনর্মিলনে ফিরছে সাত সদস্যের এই কোরিয়ান তারকা গ্রুপ। তাদের এই ঐতিহাসিক কামব্যাক লাইভ সম্প্রচারের জন্য বিটিএসের সঙ্গে হাত মিলিয়েছে নেটফ্লিক্স।

আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক— সাত সদস্যই আবার একসঙ্গে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের। এই বিশেষ উপলক্ষে সিউলের ঐতিহাসিক গুয়াংহোয়ামুন স্কয়ারে একটি লাইভ পারফরম্যান্স করবে বিটিএস, যা নেটফ্লিক্সে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। ভক্তদের এই স্মরণীয় মুহূর্তের তারিখ মনে করে রাখার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরছে বিটিএস। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত— যাদের ‘আর্মি’ নামে ডাকা হয়, তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে এই কামব্যাক। বিটিএসের এজেন্সি হাইব (HYBE) নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারিত্ব করে গ্রুপটির কামব্যাক কনসার্ট লাইভ স্ট্রিম করার ঘোষণা দিয়েছে।

এই এক্সক্লুসিভ কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত হবে ২১ মার্চ ২০২৬, কোরিয়ান সময় রাত ৮টায় (PST অনুযায়ী ভোর ৪টা/ESTঅনুযায়ী সকাল ৭টা)। লাইভ পারফরম্যান্সের পর নেটফ্লিক্সে মুক্তি পাবে একটি ডকুমেন্টারি, যার শিরোনাম “বিটিএস: দ্য রিটার্ন”। “বিটিএস: দ্য রিটার্ন” ডকুমেন্টারিটিতে বিটিএসের কামব্যাক অ্যালবাম ‘আরিরাং’ তৈরির পেছনের গল্প ও অন্তরালের দৃশ্য তুলে ধরা হবে। ডকুমেন্টারিটি মুক্তি পাবে ২৭ মার্চ।

এদিকে লাইভ কনসার্টের পর বিটিএস শুরু করবে তাদের বৈশ্বিক ট্যুর, যেখানে এশিয়া, আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশে পারফরম্যান্স করার পরিকল্পনা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X