কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

শুক্রবার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে বিটিএস আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
শুক্রবার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে বিটিএস আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডজনিত রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীর ৬০ শতাংশই চিকিৎসার বাইরে থেকে যান বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।

সেমিনারে বলা হয়, বাংলাদেশে থাইরয়েড সমস্যার সব ধরনকে একসঙ্গে হিসেব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে রোগটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

বিশেষজ্ঞরা বলেন, ৭০ শতাংশ ক্ষেত্রে থাইরয়েড রোগ মা থেকে সন্তানে প্রবাহিত হয়। এর বাইরে আয়োডিনের অভাব বা অতিরিক্ত আয়োডিন গ্রহণেও এ রোগের প্রকোপ বাড়ছে।

এদিন থাইরয়েড বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অংশ নেন দেশের ১২০ জন থাইরয়েড বিশেষজ্ঞ। সদস্যদের ভোটে পরবর্তী এক বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন-নিনমাস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার প্রধান অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. ফজলুল বারী বলেন, শুরুতেই রোগটি শনাক্ত না হওয়ায় এ রোগ নীরবে বিস্তার করছে। দেশে আধুনিক নিকিৎসা পদ্ধতি থাকলেও সচেতনতার অভাবে মানুষ জটিল সমস্যা ছাড়া চিকিৎসকের কাছে আসছে না। সারা দেশে বিশিষেজ্ঞ তৈরি ও সচেতনতা বৃদ্ধিতে সর্বাত্ম চেষ্টা করবে থাইরয়েড সোসাইটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X