কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোট উৎসব’ গানে উৎসবমুখর গণতন্ত্রের বার্তা বিএনপির

গণতন্ত্র ছড়িয়ে দিতে বিএনপির নতুন গান।
গণতন্ত্র ছড়িয়ে দিতে বিএনপির নতুন গান।

দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে গণতন্ত্র ও উৎসবের আবহ ছড়িয়ে দিতে প্রকাশ করা হয়েছে নতুন গান ‘ভোট উৎসব’। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও ভোটের আনন্দকে সুরে-গানে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্মাতারা প্রত্যাশা করে বলেন, গানটি মানুষের মধ্যে ভোটকেন্দ্রমুখী করে তুলবে এবং গণতন্ত্রচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

গানটি ইতোমধ্যে Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, Boomplay, MediaNet, ACRCloud সহ বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রি-তে পাওয়া যাচ্ছে। এছাড়াও Facebook, Instagram, YouTube Reels এবং TikTok-এ গানটি শোনা ও রিলসে ব্যবহার করার সুযোগ রয়েছে।

গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন পাঞ্জেরী, সহশিল্পী হিসেবে অংশ নিয়েছেন কুদ্দুস বয়াতী। গানটির লিরিক্স লিখেছেন কে এম নাজমুল হক ও পাঞ্জেরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন পূর্নয়, মুশফিক, রায়হান, ফয়জুর ও জিসান।

এছাড়াও গানটির মোশন ডিজাইনে ছিলেন হাসিবুল হাসান পরশ, ক্রিয়েটিভ নির্দেশনায় দিপু জামান। গানটির নির্দেশনা দিয়েছেন কে এম নাজমুল হক এবং প্রযোজনা করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ সহযোগিতায় ছিলেন মামুন উর রশিদ, মারুফ ও লোবা আহমেদ।

নির্মাতাদের মতে, ভোট উৎসব শুধু একটি গান নয়, এটি গণতন্ত্র, নাগরিক দায়িত্ব এবং ভোটাধিকার উদযাপনের একটি সাংস্কৃতিক আহ্বান। আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এই গান অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদী।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X