বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ড্রাইভারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন ডলি

ডলি সায়ন্তনী । ছবি : সংগৃহীত
ডলি সায়ন্তনী । ছবি : সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী এবং রবি চৌধুরী। যেমন ছিল তাদের রসায়ন, তেমনি শ্রোতাপ্রিয় ছিল তাদের গাওয়া গান। তবে হুট করেই বিচ্ছেদের সুরে ছন্দপতন ঘটে তাদের সাজানো সংসারে। সেই সময় তাদের বিচ্ছেদের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করলেও দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকাই একেবারে নীরব ছিলেন।

অবশেষে বছরের পর বছর পেরিয়ে পুরোনো সেই তিক্ত স্মৃতি ও বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান যে ডলি সায়ন্তনীর সঙ্গে তার সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ড্রাইভারের ভূমিকা ছিল। গায়কের দাবি অনুযায়ী, ওই ব্যক্তির সঙ্গে ডলি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে বিষয়টি প্রমাণিতও হয়েছে।

পডকাস্টে রবি চৌধুরী জানান যে শেষে প্রমাণিত হলো তার সন্দেহ ঠিক ছিল। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গিয়েছিলেন, তখন অনেক সংবাদ প্রকাশ হয়েছিল এবং সেই সময় সবাই বুঝতে পেরেছিলেন রবি ঠিক ছিলেন। তবে ডলি তার সন্তানের মা হওয়ার কারণে পুরোনো এই বিষয়টি নিয়ে তিনি আর বেশি কাদা ছোড়াছুড়ি করতে চান না বলে জানান এই সংগীতশিল্পী।

সন্দেহের সূত্রপাত কীভাবে হয়েছিল, তারও বিস্তারিত জানিয়েছেন তিনি। তিনি জানান ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। বিষয়টি নিয়ে তার মনে সন্দেহের দানা বাঁধলে তিনি নিজ উদ্যোগে খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে জানতে পারেন ‘দুলাভাই’ পরিচয়ে সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব এবং তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী। সেখানে তিনি গাড়ি চালান। ডলি ও রবি যখন কোরিয়া সফরে গিয়েছিলেন, তখন এই বিপ্লবই তাদের গাড়ি চালাতেন।

সন্দেহ ঘনীভূত হলে রবি চৌধুরী বিষয়টি নিয়ে ডলির পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি ডলির বড় ভাই কণ্ঠশিল্পী বাদশা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করেন। তখন বেরিয়ে আসে যে ওই নামে তাঁদের কোনো দুলাভাই নেই। নিজের সন্দেহের চূড়ান্ত সত্যতা পাওয়ার পরই ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X