সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ঈদে ফিরছে ‘ইমরান-শো: 

বকুল ও চন্দনে, গানের বন্ধনে’

‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’র শিল্পীরা। ছবি :কালবেলা
‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’র শিল্পীরা। ছবি :কালবেলা

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সাজানো এবারের আয়োজনে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে গানগুলো সাজানো হয়েছে একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে, যা অনুষ্ঠানটিকে শুধু সংগীত পরিবেশনা নয়, বরং একটি আবেগময় অভিজ্ঞতায় পরিণত করেছে।

এবারের বিশেষত্ব-চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ।

চন্দন সিনহা জানান, এবারের পর্বে চমক হিসেবে থাকছে কবির বকুলের কণ্ঠেও তার একটি গান। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

প্রথমবারের মতো এ আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। গানের ফাঁকে কথোপকথনে অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাদের অংশগ্রহণে শিল্পীজীবন, গানের পেছনের গল্প এবং সৃষ্টির নানা দিক উঠে আসবে আলাপচারিতায়।

অনুষ্ঠানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, দর্শকদের ভালোবাসাই তাঁকে তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছে। তার ভাষায়, ‘বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়ন চমৎকার। তাই ‘ইমরান-শো’তে কাজটি সাবলীলভাবে করতে পারি।’ গানের সঙ্গে গল্প, স্মৃতি আর আড্ডার মেলবন্ধনে সাজানো এই বিশেষ পর্ব এবারও প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’-এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। গান, আড্ডা ও দর্শকদের অংশগ্রহণের সমন্বয়ে এবারের পর্বটি ঈদ টেলিভিশন আয়োজনে একটি বিশেষ সংযোজন হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X