বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বাংলা গানের প্রকাশনা উৎসব

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিতি অতিথিদের একাংশ । ছবি - সংগৃহীত
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিতি অতিথিদের একাংশ । ছবি - সংগৃহীত

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউস অব কমেন্সে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। অনুষ্ঠানে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তার ছেলে শাহ জামান খান, বাংলা গানের যুবরাজ ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউস অব কমন্সের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। গানটি প্রকাশ করেছে বাংলাদেশের অন‍্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

‘প্রেম পিয়াসা’ গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন সুরকার, সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

রাজা কাশেফ ও রুবাইয়াত জাহানকে ধন‍্যবাদ জানিয়ে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, “গানের প্রতি তাদের যে একনিষ্ঠ আন্তরিকতা, তা আমাকে মুগ্ধ করে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ।”

আসিফ আকবর বলেন, ‘এ আয়োজনের মধ‍্য দিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। এমন আয়োজনের মাধ‍্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা গানের নতুন মাইলফলক তৈরি হলো।’

গানটির প্রকাশনা প্রতিষ্ঠানের (ডিএমএস) কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘প্রেম পিয়াসা’ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ভবিষ্যতেও এ ধারা অব‍্যাহত রাখতে চাই। জমকালো এ আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলা গান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত।”

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের অফিসিয়াল ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। সেইসঙ্গে গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল‍্যাটফর্মে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X