বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের গল্পে আসিফের নতুন গান

সংগীতশিল্পী আসিফ আকবর । ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আসিফ আকবর । ছবি : সংগৃহীত

ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘রূপসী শ্রীমঙ্গল’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। জানা গেছে, শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম।

আগামীকাল দুপুরে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এ মিউজিক্যাল ফিল্ম। এতে চায়ের দেশখ্যাত শ্রীমঙ্গের অপরূপ সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

গানের কথা লিখেছেন কায়েস আজিজ ও ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সুর ও সংগীত আয়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুক্তরাজ্যের সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। তিনি ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ও উর্দু গানে সুর ও কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেছেন।

নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি একেবারেই ভিন্নধর্মী একটি গান। এ ধরনের গান খুবই কম গাওয়া হয়েছে আমার। এ গানে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের কথা বলা হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। এমন অসাধারণ একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’

রুবাইয়াত খান বলেন, ‘আমরা সবাই মিলে একটি সুন্দর কাজ করার চেষ্টা করেছি। কাজটি সবার ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে। সবাই ভিডিওটি দেখবেন, গানটি শুনবেন।’

গানটির প্রকাশক ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘আমি আর কণ্ঠশিল্পী আসিফ আকবর কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম। তখনই গানটির পরিকল্পনার সঙ্গে জড়িয়ে যাই। খুবই ভালো লাগছে ধ্রুব মিউজিকের ব্যানারে এমন একটি গান প্রকাশ করতে পেরে।

আমি মনে করি,বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সৌন্দর্য আর সংস্কৃতি নিয়ে এ ধরনের গান হওয়া উচিত। তাহলে পুরো দেশের সৌন্দর্য আর ঐতিহ্যের কথা জানতে পারবে বিশ্বের মানুষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X