কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আসিফের বিরুদ্ধে ২ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ

বিসিবি পরিচালক আসিফ আকবর | ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক আসিফ আকবর | ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্যে জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম এবং ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়।

এর মধ্যে একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অর্থ নগদে প্রদান করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পরে পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের নিরাপত্তা বিবেচনায় আইনি পদক্ষেপ হিসেবে জিডি করেন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা আবেদনে ডিউটি অফিসার আবু হানিফ স্বাক্ষর করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।

বিসিবির এক পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এদিকে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, আসিফ আকবর সম্প্রতি লন্ডনে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X