বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখে আজ পাবনা মাতাবেন জেমস, ইমরান ও ঐশী

জেমস, ইমরান ও ঐশী । ছবি : সংগৃহীত
জেমস, ইমরান ও ঐশী । ছবি : সংগৃহীত

নতুন সূর্যোদয়ের সাথে সাথে বৈশাখের আবাহনে আজ মেতেছে পুরো দেশ। ঢাকের গুড়গুড় আর বাঁশির সুরে আকাশ-বাতাস প্রকম্পিত করে বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ রাঙিয়ে দিয়েছে ছাপান্ন হাজার বর্গমাইল। উৎসবের সেই মহোৎসবে পিছিয়ে নেই উত্তরের জনপদ পাবনাও। আজ ভোরের আলো ফুটতেই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

আর এই জনসমুদ্রের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে গাইতে চলেছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি নগর বাউল জেমস। তার সাথে সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও ঐশী। অনুষ্ঠানটিতে জেমস, ইমরান ও ঐশীর পাশাপাশি থাকছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পীর শেকড় সন্ধানী গান।

গানের পাশাপাশি নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এবং জনপ্রিয় সোহাগ ড্যান্স ট্রুপ। এছাড়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং অনুষ্ঠানটির নেপথ্যে প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।

জানা যায়, পুরো বর্ণিল এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন পাবনার এই জমকালো বৈশাখী উৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X