বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

জায়েদ খান ও জেমস। ছবি: সংগৃহীত
জায়েদ খান ও জেমস। ছবি: সংগৃহীত

বাংলাদেশি প্রবাসীদের জন্য পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজনের বাংলা সংগীত উৎসব ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এ কনসার্টের মূল আকর্ষণ থাকছেন নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ এনাম জেমস। একই মঞ্চে বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান।

এবারই প্রথম পর্তুগালে, বিশেষ করে ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথমবার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুবই উত্তেজিত। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারব, এটা ভাবতেই ভালো লাগছে।’

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট। জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি জায়েদ খানের পারফরম্যান্সও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে। এরই মধ্যে লিসবনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কনসার্টটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X