বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লাকী আখান্দের জন্য লেখা গানে কণ্ঠ দিলেন তরুণ মুন্সী 

লাকী আখান্দ, তরুণ মুন্সী ও গীতিকার গোলাম মোর্শেদ । ছবি : সংগৃহীত
লাকী আখান্দ, তরুণ মুন্সী ও গীতিকার গোলাম মোর্শেদ । ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৮ বছরের এক দীর্ঘশ্বাস, এক অলৌকিক সুরের অপেক্ষা আর দুই কিংবদন্তির অমূল্য স্মৃতির মেলবন্ধন, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল একটি গানে। ১৯৯৮ সালের সেই মায়াবী সন্ধ্যা, ধানমন্ডির আড্ডায় সুরকার লাকী আখান্দ আর গীতিকার গোলাম মোর্শেদের যে সৃজনশীল রসায়ন তৈরি হয়েছিল, তার পূর্ণতা পেল আজ। দুই দশকের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা সেই না-গাওয়া গানটি অবশেষে প্রাণ পেল বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তরুণ মুন্সীর জাদুকরী কণ্ঠে। ‘যার কাছে মন রেখে’ এ কেবল একটি গান নয়, বরং বাংলা সংগীতের এক হারিয়ে যাওয়া অধ্যায়ের পুনর্জন্ম।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বললেন, ‘‘আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। ‘যার কাছে মন রেখে’ গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি। তিনি চলে যাবার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। তবে গানটি নিয়ে ভাবনা আমার মধ্যে ছিল সবসময়ই। একটা সময় এসে মনে হলো গানটি যদি প্রকাশ করতেই হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তবে তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না এটি। আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ গেয়েছে সে গানটি । শ্রোতারাও আশা করি গানটি শোনার পর আমার সঙ্গে একমত হবেন বলে প্রত্যাশা করছি।’’

গানটির গায়ক তরুণ মুন্সী বললেন, ‘এ এক অন্যরকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন আমি এক অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি -এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি বর্তমান সময়কে মাথায় রেখে লাকী ভাইয়ের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে গেয়েছি গানটি। শ্রোতারা গানটি শুনবেন,তাদের মতামত জানাবেন -সেই অপেক্ষায় রইলাম।’

প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন ।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X