বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মা দিবসে মাকে নিয়ে গাইলেন বুবলীর বোন নাজমিন মিমি

মা দিবসে মাকে নিয়ে গাইলেন বুবলীর বোন নাজমিন মিমি । ছবি : সংগৃহীত
মা দিবসে মাকে নিয়ে গাইলেন বুবলীর বোন নাজমিন মিমি । ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর বড় বোন নাজমিন মিমি। মা দিবস উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে মাকে নিয়ে একটি আবেগঘন গান প্রকাশ করেছেন তিনি। গানের সুর করতে গিয়ে এবং গাইতে গিয়ে আবেগে বারবার কেঁদেছেন এই গায়িকা।

গানটির ক্যাপশনে মিমি তার অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘জীবনে এই একটি গান সুর করতে বসে এবং গাইতে গিয়ে অনেকবার চোখ ভিজে গেছে আজও ভিডিও করতে গিয়ে চোখের কাজল মুছতে হয়েছে বারবার। আসলে মা বিষয়টা তো তাই ভালোবাসা আর আবেগের জায়গা। স্বপ্ন ছিল আমার মাকে এবং বিশ্বের সব মায়েদের আমি একটি গান উপহার দেব কারণ আমিও তো একজন মা।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন নাজমিন মিমি নিজেই। গানটির কথা লিখেছেন এবং সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এ ছাড়া এই কাজে সহযোগিতার জন্য জাহিদ হাসান আকাশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গানটির কথায় মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ পেয়েছে। গানে গানে মিমি বলেছেন, ‘আমার চোখের পাতা থাকবে খোলা আসুক যত দুঃখ সবই হারিয়ে গেলেও পূর্ণই রবে আমার এই বুক। এই চোখে যে আমি রেখেছি মাগো শুধু তোরই মুখ এই বুকে যে আমি রেখেছি মাগো তোরই স্নেহের সুখ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১১

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

১২

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর 

১৩

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

১৪

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী / দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৬

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

১৭

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২০
X