বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখী ফোক লাইভে প্রথমবার দিনা মণ্ডল ও বাউল ফরহাদ

বাউল ফরহাদ ও দিনা মণ্ডল। ছবি - বৈশাখী টিভির সৌজন্যে
বাউল ফরহাদ ও দিনা মণ্ডল। ছবি - বৈশাখী টিভির সৌজন্যে

কণ্ঠশিল্পী দিনা মণ্ডল ও বাউল ফরহাদ । দুজনেই নিজেদের অবস্থান বেশ শ্রোতাপ্রিয়। ফোক গান দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্ত-শ্রোতাদের। আলাদা আলাদা ভাবে গান পরিবেশন করে আসলে এবার একসঙ্গে দুজনকে একই লাইভ অনুষ্ঠানে দেখা যাবে। আগামীকাল (১৫ মে) রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন এই দুই শিল্পী। এই প্রথমবার তারা বৈশাখী টেলিভিশনের এ আয়োজনে গান শোনাতে আসছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনায় আইনুন পুতুল।

প্রখ্যাত বাউল শফি মণ্ডলের শিষ্য দিনা মণ্ডল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'গানের ক্যারিয়ার দীর্ঘ হলেও এই প্রথম বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নিতে পারছি ভেবে আমি দারুণ এক্সাইটেড। খুব ভালো লাগছে সঙ্গে আছেন বাউল ফরহাদ।'

বাউল ফরহাদ বলেন, '৭ বছর বয়স থেকেই বাউল গানের সঙ্গে আমার পথচলা। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারফর্ম করে স্টেজ মাতানোর অভিজ্ঞতা রয়েছে আমার। এই প্রথম বৈশাখী টিভি আমাকে সুযোগ দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সঙ্গে আছেন আরেক বাউল সাধক দিনা মণ্ডল। এই ভেবে ভালো লাগছে যে, দর্শক মাতাতে তার জুড়ি মেলা ভার।' দিনা মণ্ডল ও বাউল ফরহাদ আরো বলেন, 'সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাদের গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক লাইভে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমাদের পরম পাওয়া।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই', বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১০

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১১

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১২

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৩

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৫

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৬

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৭

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৮

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৯

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

২০
X