বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পলাতক নেত্রীর অনুসারীরা কোন গ্রহে থাকে: ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি : সংগৃহীত
নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। এবার দেশত্যাগী এক পলাতক নেত্রী ও তার আত্মগোপনে থাকা অনুসারীদের নিশানা করে কড়া তোপ দাগলেন এই গায়িকা। তবে পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।

রোববার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি। সেখানে তিনি লেখেন ‘পলাতক নেত্রীর পলাতক ভাই বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি এরা আজকাল কোন গ্রহে থাকে’

স্ট্যাটাসে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করলেও দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নেটিজেনরা বিষয়টি সহজেই সমীকরণ করে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পলাতক অনুসারীদের ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন এই গায়িকা। কারণ একটি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে আছেন ক্ষমতাচ্যুত দলটির অনেক নেতাকর্মী। অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আড়ালে থেকে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাদের সরব হতে বা হুমকি দিতে দেখা যায়। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই ন্যান্সির এই স্ট্যাটাস যা মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনরাও নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগেও দেশের নানা অসঙ্গতি ও রাজনৈতিক বিষয়ে সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। নিজের স্পষ্ট অবস্থানের কারণে অনেক সময় তাকে তোপের মুখেও পড়তে হয়েছে। তবে কোনো সমালোচনাকেই পাত্তা না দিয়ে বরাবরই নিজের মত প্রকাশে অটল থেকেছেন ন্যান্সি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X