শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি : সংগৃহীত
নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের প্রাণ বলা হয় গানকে, আর সেই গানের কারিগররাই কি না বিএফডিসিতে অবহেলিত! এমনই অভিযোগ তুলে এবার সোচ্চার হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সোমবার মধ্যরাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। সেখানে তিনি জোরালো দাবি তুলেছেন, প্লেব্যাকের সঙ্গে জড়িত কণ্ঠশিল্পী ও সংগীতসংশ্লিষ্টদেরও ‘চলচ্চিত্রশিল্পী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এবং তাদের বিএফডিসির যাবতীয় সুযোগ-সুবিধার আওতায় আনতে হবে।

ন্যান্সি তার চিঠিতে আক্ষেপ প্রকাশ করে বলেন, সিনেমার গানের জন্য তারা জাতীয় স্বীকৃতি ও পুরস্কার পেলেও বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) কোনো প্রাতিষ্ঠানিক সুবিধা পান না। এমনকি এফডিসিকেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে, সেখানেও তাদের কোনো সদস্যপদ নেই।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ন্যান্সি বলেন, যারা সিনেমার অবিচ্ছেদ্য অংশ, তাদের কেন এই বঞ্চনা সইতে হবে? সরকারের কাছে তার স্পষ্ট দাবি—অবিলম্বে এফডিসিতে প্লেব্যাক শিল্পীদের বসার জন্য একটি নির্দিষ্ট কার্যালয় বরাদ্দ করতে হবে এবং অন্যান্য চলচ্চিত্রশিল্পীদের মতো তাদেরও সব ধরনের সুযোগ-সুবিধা ও সম্মান প্রদান করতে হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X