বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, তারকাদের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি : সংগৃহীত
নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি : সংগৃহীত

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি ‘না’ ভোটের পক্ষে।

ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন ন্যান্সি। তবে বরাবরই স্পষ্টভাষী এই গায়িকা এসব গায়ে মাখতে নারাজ। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ন্যান্সি জানান, গত কয়েক বছরে তার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, বাতিল হয়েছে বহু কনসার্ট; তবুও তিনি ভেঙে পড়েননি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাবও ন্যান্সির মতোই ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

শোবিজ তারকারা যখন এমপি-মন্ত্রী হওয়ার ইঁদুর দৌড়ে ব্যস্ত, তখন ন্যান্সি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানি আসে না? যারা টাকার লোভে এসব করে তাদের ধরা উচিত।”

ন্যান্সি সাফ জানিয়ে দেন, এখনই নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে ভোটারদের প্রতি তার আহ্বান, “তারকা দেখলেই ভোট দেবেন না। যারা বাকস্বাধীনতা হরণ, গুম ও দুর্নীতি করেছে, তাদের বিষয়টি মাথায় রাখুন।” রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তারকাদেরই কেবল জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X