বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

আজম খানকে নিয়ে বিশেষ আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা। ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে
আজম খানকে নিয়ে বিশেষ আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা। ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা, বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ, ব্যান্ড সংগীত আন্দোলনের অন্যতম প্রধান পুরোধা এবং রক অ্যান্ড পপ গুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে কয়েকজন শিল্পীর নাম চিরকাল শ্রদ্ধা, ভালোবাসা এবং গৌরবের সঙ্গে উচ্চারিত হবে, তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন রক অ্যান্ড পপ গুরু আজম খান।

তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের তরুণ সমাজের কণ্ঠস্বর এবং বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম প্রধান স্থপতিও। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। আজম খান নিজে পুরস্কার ও সম্মাননার চেয়ে মানুষের ভালোবাসাকেই বেশি মূল্য দিতেন। তিনি প্রায়ই বলতেন, আমার সবচেয়ে বড় পুরস্কার আমার গানের প্রতি মানুষের ভালোবাসা।

এদিকে পপ গুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে চ্যানেল আইতে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম ‘ট্রিবিউট টু গুরু আজম খান’। এতে অংশ নেবেন আজম খানের প্রতিষ্ঠিত কিংবদন্তি ব্যান্ড উচ্চারণ-এর পুনর্গঠিত বর্তমান লাইন-আপ। অনুষ্ঠানে আরও পরিবেশিত হবে আজম খানের কালজয়ী বেশ কয়েকটি জনপ্রিয় গান। পাশাপাশি ব্যান্ড সদস্যরা শোনাবেন উচ্চারণের দীর্ঘ পথচলার গল্প, বিভিন্ন গানের পেছনের স্মৃতি এবং আজম খানের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা।

বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন— দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (সাইড ভোকাল ও কিবোর্ড) এবং বাপ্পি (ড্রামস)। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

অনুষ্ঠানটি আগামীকাল (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চ্যানেল আইয়ে প্রচার হবে। এছাড়াও আগামীকাল শনিবার দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকাকথন’-এ আজম খানকে নিয়ে থাকছে বিশেষ পর্ব। যেখানে উপস্থিত থাকবেন আজম খানের ছোট মেয়ে অরণী খান, উচ্চারণ ব্যান্ডের প্রাক্তন সদস্য ও ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু এবং উচ্চারণ ব্যান্ডের লীড গিটারিস্ট ও সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। ইফতেখার মুনিমের প্রযোজনায় এই বিশেষ পর্ব উপস্থাপনা করেছেন ইফফাত আরা ইরা।

আজম খানের পরিবারের প্রত্যক্ষ সমর্থনে তার সৃজনকর্মের কপিরাইট ও রয়্যালটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘কুল এক্সপ্রোজার’-এর উদ্যোগে এবং চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় নির্মিত এই বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে বাংলা ব্যান্ড সংগীতের এই পথিকৃৎকে। যিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাংলা ব্যান্ড সংগীতকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০১১ সালের ০৫ জুন তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু কেবল শারীরিক প্রস্থান। তার গান, দর্শন, সংগ্রাম এবং সাংস্কৃতিক আন্দোলন আজও বেঁচে আছে লাখো মানুষের হৃদয়ে।

কালবেলা/আরডা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X