শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

অনুপম রায়। ছবি : সংগৃহীত
অনুপম রায়। ছবি : সংগৃহীত

ঢাকার দর্শকদের ফের গান শোনাতে আসছেন কলকাতার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন অনুপম।

আগামী ২৬ জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্ট হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টের ঘোষণা এলেও এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগির টিকিট বিক্রি শুরু করার তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালে এ প্রতিষ্ঠানের আয়োজনে ‘ম্যাজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টে গেয়েছিলেন অনুপম।

ঢাকা-কলকাতা দুই জায়গাতেই বেশ পরিচিতি রয়েছে গায়ক অনুপমের। বাংলাদেশের ভক্তরা মুখিয়ে থাকেন এই শিল্পীর গানের জন্য। এর আগেও ঢাকায় বেশ কয়েকবার কনসার্ট করেছেন তিনি।

২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচিত হন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত তিনি।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন বাঙালি এই শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X