বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

অনুষ্ঠানে উপস্থিত ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। ছবি - সংগৃহীত
অনুষ্ঠানে উপস্থিত ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। ছবি - সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ তাদের গৌরবময় ৪২ বছরের সংগীতযাত্রায় যুক্ত করতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকাশ পেয়েছে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত নতুন স্টুডিও ট্র্যাক 'গিরগিটি'। শামস মনসুর গনি এবং কে এম ইমরানুল হক রিতুল-এর লেখা গানটি একই সঙ্গে আপস্টুডিও প্রোডাকশন হাউজের একটি আসন্ন চলচ্চিত্রের অংশ হিসেবেও অন্তর্ভুক্ত। গানটির সুর করেছেন শামস মনসুর গনি এবং সংগীতায়োজন ও পরিবেশনায় রয়েছে ওয়ারফেজ। অডিও-ভিডিও ট্র্যাকটি সোমবার (০৬ জুলাই) লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে ।

জনপ্রিয় চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রজেক্টের জন্য পরিচিত আপস্টুডিও প্রোডাকশন হাউজ নতুন সিনেমাটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন এবং পরিচালনা করছেন সৌরভ কুন্ডু। আপস্টুডিও প্রোডাকশন হাউজ এই গানটির ভিজ্যুয়াল ও অর্র্যাঞ্জমেন্ট করেছে। এই গানটি কেন্দ্র করে লয় রেকর্ডস গত সোমবার রাজধানীয়ে আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠানের।

'গিরগিটি' ওয়ারফেজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ২০১২ সালের পর ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম-এর প্রথম ট্র্যাক। এখন পর্যন্ত ওয়ারফেজের প্রকাশিত ৭ টি স্টুডিও অ্যালবাম— ওয়ারফেজ, অবাক ভালবাসা, জীবনধারা , অসামাজিক , আলো , মহারাজ , বং সত্য দেশ-বিদেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও ব্যান্ডটির বেশ কিছু জনপ্রিয় সিঙ্গেলস ও রিলিজ পেয়েছে। যার মধ্যে উল্লেখ্য মায়া, আলো ২, হারিয়ে তোমাকে, অন্ধ জীবন, এবং মা। এই সব সিঙ্গল ট্র্যাক-ই লয় রেকর্ডস-এর ব্যানারে মুক্তি পেয়েছে। এগুলোর পাশাপাশি ব্যান্ডটির একটি জনপ্রিয় কম্পাইলেশন অ্যালবাম,পথচলা।

গিরগিটি এমন এক ঐতিহাসিক সময়ে আসছে, যখন ২০২৬ সাল ইতোমধ্যেই ওয়ারফেজের জন্য একটি স্মরণীয় বছর হয়ে উঠেছে। এ বছর ব্যান্ডটি তাদের সংগীতযাত্রার ৪২ বছর উদযাপন করেছে, পেয়েছে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, এবং বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পো'র সঙ্গে একটি বিশেষ সহযোগিতার মাধ্যমে তাদের সাংস্কৃতিক উপস্থিতিকে আরও বিস্তৃত করেছে। ওয়ারফেজের ৪২ বছরের আনুষ্ঠানিক ফিচারে উঠে এসেছে ব্যান্ডটির দীর্ঘস্থায়ী বাংলা হার্ড রক ও হেভি মেটাল সংগীতে তাদের পথিকৃৎ ভূমিকা এবং প্রজন্ম থেকে প্রজন্মে তাদের অব্যাহত প্রভাবের কথা।

আসন্ন স্টুডিও অ্যালবামের পাশাপাশি ওয়ারফেজ ইউটিউবে প্রকাশ করে যাচ্ছে 'পথচলা ২' অ্যালবাম-এর তিনটি গান, যা ভক্তদের মধ্যে নতুন অ্যালবামকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

'গিরগিটি' প্রকাশ প্রসঙ্গে লয় রেকর্ডস ওয়ারফেজের আরেকটি শক্তিশালী গান উপস্থাপন করতে পেরে গর্ব প্রকাশ করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত লয় রেকর্ডস বাংলাদেশের বহুমাত্রিক সংগীত প্রতিভা ও বিভিন্ন ঘরানার মিউজিককে সামনে আনতে কাজ করে যাচ্ছে। রেকর্ড লেবেলটি ইতোমধ্যে ওয়ারফেজের ৫টি সিঙ্গেলস প্রকাশ করেছে, যা দেশের অন্যতম প্রভাবশালী রক ব্যান্ডের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X