মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

ওয়ারফেজের কনসার্ট ট্যুর স্থগিত

ব্যান্ড ওয়ারফেজ I ছবি: সংগৃহীত
ব্যান্ড ওয়ারফেজ I ছবি: সংগৃহীত

চার দশকের বর্ণাঢ্য সংগীতযাত্রা উদযাপন উপলক্ষে দেশে ও বিদেশে কনসার্ট ট্যুর আয়োজনের যে স্বপ্ন দেখছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, আপাতত তা স্থগিত করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি ও বাস্তব জটিলতার কারণে এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যান্ডটি।

২০২৪ সালে চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিশেষ কনসার্ট ট্যুরের ঘোষণা দিয়েছিল ওয়ারফেজ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’। একই সঙ্গে চলতি বছরের শেষদিকে বাংলাদেশজুড়ে নেশনওয়াইড ট্যুর এবং আগামী জানুয়ারিতে একটি বড় পরিসরের গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল।

ব্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশীয় কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। স্পন্সরদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। এমনকি গালা কনসার্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও এগিয়েছিল।

তবে গত কয়েক মাসে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তিতে জটিলতা, শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকি এবং এতে শিল্পী ও আয়োজকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্যুর ও গালা কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে ওয়ারফেজের সদস্যরা আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী বছরের শেষদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে কনসার্ট আয়োজনের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। আপাতত বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর আয়োজন করতে না পারায় ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ব্যান্ডটি।

ওয়ারফেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি একা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’ ও ‘মৌনতা’—যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X