বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার সোহিনী সরকার

সোহিনী সরকার। ছবি : সংগৃহীত
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলিউড স্টাইলের নাটক যেন নিত্যদিনের ঘটনা। এবার সেই নাটকের কেন্দ্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দেব অভিনীত আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে সোহিনীর সক্রিয় অংশগ্রহণকে নিয়ে কটাক্ষ করলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রচারে সোহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ নজর কেড়েছে। তবে সোহিনীর সেই ছবি দেখে কুণাল ঘোষ এক পুরোনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন।

এক বছর আগে আর জি কর হাসপাতালের আন্দোলন নিয়ে সোহিনী একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।’ এবার ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে সোহিনীকে দেখে কুণাল ঘোষ পুরোনো সেই মন্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট করেন।

তিনি সোহিনীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।’ এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন, কুণাল ঘোষের মন্তব্যটি সোহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। তবে এ বিষয়ে সোহিনী বা ‘রঘু ডাকাত’ সিনেমার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X