বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ঘিরে যেন আলোচনা থামছেই না। প্রযোজকের পালাবদলের খবর শোনা গিয়েছিল আগেই, এবার আরও বড় চমক। নায়িকার আসনেও ঘটেছে নাটকীয় পরিবর্তন। প্রথমবার বড়পর্দায় সৃজিতের ক্যামেরার সামনে আসতে চলেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু শুটিংয়ের আগেই চিত্রনাট্যের ভাঁজে, প্রযোজনা বোর্ডরুমে জমাট বাঁধা দ্বন্দ্বে বদলে গেল বেশকিছু মুখ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে ঘোষণা এসেছিল, সৃজিতের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকে। কিন্তু নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পরে বেশকিছু মুখ বদলেছে। যেমন সোহিনী সরকারের পরিবর্তে মিমি, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। কিন্তু কেন এত বদল? এ বিষয়ে সৃজিত জানান, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন, তার সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক।

ছবির অভিনেতা, অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রে পরিচালকের সিদ্ধান্তই কি তা হলে সব নয়? এমন প্রশ্নের জবাবে সৃজিতের বলেন, ‘অনেক ক্ষেত্রে তা হয় না। আসলে অভিনেতাদের বাছাইয়ের ক্ষেত্রে তো অনেক বিষয় জড়িয়ে থাকে।’

এদিকে প্রযোজক প্রদীপ কুমার নন্দীর বলেন, ‘প্রথমত সৃজিতদার সঙ্গে কাজ করছি। খুবই খুশি আমরা। আর আগে কি ঠিক হয়েছিল, সেটা আমাদের সেভাবে জানা ছিল না। নতুন করে সবটা সাজানোর পরিকল্পনা করি আমরা। আর মিমি চক্রবর্তীও অসাধারণ অভিনেত্রী। তাই বলে সোহিনী ভালো নয় বলছি না। কারণ, ওর সঙ্গে আমরা সম্প্রতি একটি কাজ করলাম।’

তবে বাকিদের ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত পরিচালকের। সৃজিত বলেন, ‘রুদ্রনীল আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ওই চরিত্রে বুদ্ধদেব দাসকেই মানাবে। আর কাকাবাবুর জন্য সত্যম অনেকটা ওজন বাড়িয়েছে। এদিকে এই ছবির চরিত্রের জন্যও নির্দিষ্ট কিছু চাহিদা আছে। তাই ঋককে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জানা যায়, সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X