বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী

সোহিনী সরকার। ছবি : সংগৃহীত
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন ‘সত্যবতী’ খ্যাত এই তারকা। শুধু নিজের কাজ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের নাটক ও সিনেমারও নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী।

নিশো-মেহজাবীনের ‘অপূর্ব’ রসায়ন সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কথা। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’

পশ্চিমবঙ্গে বাংলাদেশের কন্টেন্ট কতটা জনপ্রিয় তা বোঝাতে গিয়ে সোহিনী বলেন, ‘আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’

কিংবদন্তি ও সমসাময়িকদের প্রশংসা বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে।’ এ ছাড়া জয়া আহসান ও অপি করিমও তার পছন্দের তালিকায় রয়েছেন বলে জানান তিনি।

নতুন প্রজন্ম ও শাকিব খান বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

বাদ যাননি ঢালিউড সুপারস্টার শাকিব খানও। মেগাস্টার সম্পর্কে সোহিনীর ভাষ্য, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’ এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সাথে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সোহিনী সরকার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X