বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

কোনো দলেই নাম লেখাতে চাই না : সোহিনী

সোহিনী সরকার I ছবি : সংগৃহীত
সোহিনী সরকার I ছবি : সংগৃহীত

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার কি রাজনীতিতে আসছেন? ‘অভয়া কাণ্ড’-এর পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। সেই সময় রাজপথে নেমে তার বলিষ্ঠ প্রতিবাদ দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো অচিরেই তাকে কোনো রাজনৈতিক দলের মঞ্চে দেখা যাবে।

তবে সম্প্রতি ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারের সময় এক তৃণমূল নেতার সঙ্গে সোহিনীর নাচের ঘটনা সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালে। বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তির্যক মন্তব্য বিতর্ক আরও উসকে দেয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সোহিনী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলেই তিনি নাম লেখাতে চান না।

সোহিনী বলেন, ‘আমার কাছে যদি প্রস্তাব আসে, আমি তবুও কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না। তৃণমূল হোক বা কংগ্রেস, বিজেপি হোক অথবা সিপিএম—আমি কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না।’

কেন তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন অত্যন্ত স্পষ্টভাবে। সোহিনীর মতে, দলের অংশ হওয়া মানেই নিজের স্বাধীন মতপ্রকাশের পথ বন্ধ হয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। আমাকে তখন পুরোপুরি চুপচাপ হয়ে যেতে হবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে টালিউডে রাজনীতির হাওয়া বেশ জোরেশোরেই বইছে। দেব, নুসরাত জাহান থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকারা সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। সহকর্মীদের এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সোহিনী সরকার জানিয়ে দিলেন, তিনি কেবল অভিনেত্রী হয়েই থাকতে চান, কোনো দলের ‘মুখপাত্র’ হয়ে নিজের কণ্ঠরোধ করতে চান না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X