বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় যার সঙ্গে এনা

এনা সাহা ও ঈশান মজুমদার। ছবি : সংগৃহীত
এনা সাহা ও ঈশান মজুমদার। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় মুখ এনা সাহা অনেক দিন ধরেই বড়পর্দা থেকে দূরে। ওয়েবের দুনিয়াতেও নেই তার তেমন উপস্থিতি। প্রযোজক হিসেবে ব্যস্ত থাকলেও দর্শকের কৌতূহল এনা কোথায়? এরই মধ্যে দুর্গাপূজার জমজমাট আবহে হঠাৎ দেখা মিলল অভিনেত্রীর এক রহস্যময় পুরুষ সঙ্গীর সঙ্গে। আর তাতেই জল্পনার ঝড় টালিগঞ্জ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমবারের মতো এক চেনা অভিনেতার সঙ্গেই পোজ় দিতে দেখা যায় এনাকে। তিনি আর কেউ নন টালিউডের পরিচিত মুখ ঈশান মজুমদার।

প্রথমবার এনার সঙ্গে জুটিতে দেখা গেল তাকে। কখনও পাঞ্জাবী, ধুতিতে ঈশান। তার সঙ্গে মিলিয়ে তেমনই সাবেকি সাজে এনা। দুর্গাপূজার বিশেষ ফটোশুট। সেখানে সাবেরিয়ানার ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক। পূজার বিভিন্ন সাজে ধরা দিলেন এনা এবং ঈশান।

এনার সঙ্গে এটাই ঈশানের প্রথম কাজ। এর আগে তারা কোনও কাজ করেননি একসঙ্গে।

এ বিষয়ে ঈশান বলেন, ‘এই ধরনের ফোটোশুট করতে ভালো তো লাগবেই। দুর্গাপূজা বলে কথা। আর এনার সঙ্গেও প্রথম কাজ। ওর মতো মানুষ খুব কম দেখেছি। নায়িকাসুলভ আচরণ বিন্দুমাত্র নেই। তাই কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।‘ ছবি এবং ওয়েব সিরিজের কাজ করা নিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি কাজ করি। কিন্তু প্রচার কীভাবে করতে হয়, জানি না। এটাই সমস্যা।'

অভিনয়ের পাশাপাশি নিজের একটি গানের ব্যান্ডও আছে তার। দক্ষিণী ভাষাতেও গান করেন ঈশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X