বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

সাড়া পাচ্ছেন না এনা

এনা সাহা । ছবি : সংগৃহীত
এনা সাহা । ছবি : সংগৃহীত

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। এক সময় যার উপস্থিতিতেই মুখর থাকত টলিউডের রেড কার্পেট, সেই তিনিই এখন নীরবতার আড়ালে। দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু তার কামব্যাকের এই পথটা যেন কাঁটায় ভরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এনা জানিয়েছেন, নতুন কাজের আশায় অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ করলেও মিলছে না আশানুরূপ সাড়া। একসময় যাকে ঘিরে ব্যস্ত থাকত প্রযোজনা সংস্থা, আজ তাকেই নাকি অপেক্ষা করতে হচ্ছে ফোনকলের জন্য! টালিউডের অন্দরমহলে তাই নতুন প্রশ্ন— তাহলে কি বদলে গেছে সমীকরণ, নাকি এনার জন্য এখনো অপেক্ষা করছে বড় কোনো চমক?

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর এনা সাহার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ সেভাবে দর্শক মহলে আসেনি।

দীর্ঘ এই সময় কেন অন্তরালে ছিলেন, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিল। এনা ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন এবং প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে গত কয়েক বছরে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি অনেকটাই বিস্মিত হয়েছেন।

এনা বলেন, আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনো কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই।

কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না— এমন প্রশ্নে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না।

নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এই অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X