বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

দেবযানী চট্টোপাধ্যায় I ছবি: সংগৃহীত
দেবযানী চট্টোপাধ্যায় I ছবি: সংগৃহীত

২২ বছরের সুদীর্ঘ পথচলায় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন তিনি। টিআরপি-র ওঠানামা, চরিত্রের উত্থান-পতন—সবকিছুর মাঝেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন দেবযানী চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎ যেন বদলে গেল সব। গত আড়াই বছর ধরে তাকে কোনো ধারাবাহিকে দেখা যায় না। বড়পর্দার দিকেও মুখ ফেরালেও কাজের সংখ্যা তুলনামূলক কম। টালিউড ছেড়ে এখন তিনি রয়েছেন মুম্বাইয়ে। ভক্ত মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ করে কেন এত বড় সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বহু জনপ্রিয় ধারাবাহিকে কখনো নেতিবাচক আবার কখনো ইতিবাচক চরিত্রে তাকে দেখেছে দর্শক। কিন্তু, গত দুই বছরে নাকি ছোটপর্দায় অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়েছেন অভিনেত্রী।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘প্রায় আড়াই বছর হলো ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই মেগাতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন ধরনের কাজ করতে চাইছি। ছোটপর্দায় নতুন কিছু করার নেই। আমার জন্য নতুন কিছু হবে সেটাও নয়। আর গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম না।‘

তাহলে এখন কী করতে চান দেবযানী? করোনা পরিস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছে। ফলে অভিনেত্রী এই পরিবর্তিত পরিস্থিতিতে ওয়েব সিরিজে অভিনয় করতে খুবই আগ্রহী। সেই কারণেই অনেক দিন ধরে মুম্বাইয়ে থাকছেন তিনি। মাঝেমধ্যে আসছেন কলকাতায়।

দেবযানী জানিয়েছেন, ওখানের কাজকর্মের ধরন অন্যরকম। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন তিনি। এ ছাড়া কলকাতায় তার নিজস্ব একটি বুটিক আছে। তাই ব্যবসার কাজেও মাঝেমধ্যে শহরে ফিরতে হচ্ছে তাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X