বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

মা খুঁজছেন তার ‘বাবিন’কে

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও তার মা। ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও তার মা। ছবি : সংগৃহীত

পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে যিনি লক্ষ মানুষের মন জয় করেছিলেন, সেই চিরসবুজ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার বিনোদন জগতে। ভারতের ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেতার চিরতরে চলে যাওয়া যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউ। বিজয়গড়ের সেই পুরনো বাড়ি, যেখানে রাহুলের শৈশব ও তারকা হওয়ার দিনগুলো মিশে আছে, সেখানে আজ শুধুই হাহাকার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিবার ও পাড়াপড়শিদের কাছে তিনি অভিনেতা রাহুল নন, বরং ছিলেন প্রাণের ‘বাবিন’। তারকা খ্যাতির চূড়ায় পৌঁছেও যে মা আর পাড়াকে ছেড়ে যাননি তিনি, আর আজ সেই বাড়িতেই এখন শ্মশানের নিস্তব্ধতা। রোববার রাতের পর থেকে রাহুলের মা যেন পাথর হয়ে গেছেন। কান্নায় ভেঙে পড়ছেন বারবার, খুঁজছেন তার কোলের ছেলেকে।

রাহুলের বাড়িতে উপস্থিত তার বন্ধু ও সহকর্মীরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ দেওয়া হলেও দু-চোখের পাতা এক করতে পারছেন না তিনি। অভিনেত্রী দেবলীনা দত্তকে সারাক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিতে দেখা গেছে। দেবলীনা বলেন, ‘চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়েছে। তাতেও ঘুমোচ্ছেন না, খাচ্ছেন না রাহুলের মা। বুধবার দাদাভাই আসবেন। তারপর যদি একটু সামলানো যায়।‘

একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ হয়ে গিয়েছে রাহুলের ১৩ বছরে ছেলে সহজ।

সহজের বিষয়ে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী বলেন, ‘একটা শব্দও মুখ থেকে বার করেনি সহজ। পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। আর সবকিছু একাহাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা। ওকে সত্যিই কুর্নিশ জানাই।‘ জানা যায়, রাহুলের বড় ভাই আয়ারল্যান্ডে বসবাস করেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন। বুধবার কলকাতা শহরে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গতকাল বিকাল ৩টার দিকে ময়নাতদন্তের পর তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নেওয়া হয় রাহুলের মরদেহ। তারপর কেওড়াতলা শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয় এই অভিনেতার। রাহুলের অকাল প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গন ও তার গুণগ্রাহীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। অগণিত মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানানো হলেও, তার রেখে যাওয়া কাজ এবং স্মৃতি তাকে বাঁচিয়ে রাখবে চিরকাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X