বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়ে রাজপথে নামছেন টালিউড তারকারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত

ভারতের তালসারিতে আউটডোর শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টালিউড। গত চার দিন ধরে টালিউডের অলিগলিতে একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? প্রযোজনা সংস্থার গাফিলতি নাকি অন্য কিছু? শোকের আবহ কাটিয়ে টালিপাড়ায় এখন বাজছে প্রতিবাদের সুর। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবিতে এবার রাজপথে নামার ডাক দিয়েছে টালিউড শিল্পী ও টেকনিশিয়ানরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুর তিন দিন পর বুধবার মুখ খুলেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স'। তবে তাদের দেওয়া বিবৃতি এবং ইউনিটের সদস্যদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় ঘনীভূত হয়েছে রহস্য। জনমানসে ও ইন্ডাস্ট্রির অন্দরে বাড়ছে ক্ষোভ।

বুধবার (১ এপ্রিল) রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ওই প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

এদিকে দক্ষিণ কলকাতার এক থানায় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, রাহুলের মর্মান্তিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে টেকনিশিয়ান স্টুডিওতে প্রথমে মিটিং করার কথা ছিল। কিন্তু পরে ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সম্ভবত সকলে একজোট হয়ে প্রযোজনা সংস্থা বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনি পদক্ষেপ করা হয়নি ফোরাম কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে। তবে বুধবার রাতে জবাব চেয়ে সংস্থাকে আইনি নোটিস পাঠায় আর্টিস্ট ফোরাম।

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হতে পারে বলে জানা যায় গণমাধ্যমের সূত্র মতে। ধারণা করা হচ্ছে এ মিছিলে অংশ নিতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X