শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যারা দেশ চালান তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে: দেব

দেব । ছবি : সংগৃহীত
দেব । ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার ২৯ এপ্রিল কলকাতার সাউথ সিটি স্কুলে ভোট দেন টলিউডের তারকা অভিনেতা দেব।

ভোট প্রদানের পর গণমাধ্যমের মুখোমুখি হন দেব। এ অভিনেতা বলেন, ‘ভোটের মাধ্যমে আমরা ভালো একটা সরকার ভালো একটি ভবিষ্যৎ যেন পাই। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যথেষ্টসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এটাই তো হওয়া উচিত। যত বেশি ভোট পড়বে ততই ভালো। প্রতিটা ভোটের গুরুত্ব আছে, এটা মানুষকে বুঝতে হবে।’

এবার কি তৃণমূলের লড়াই আরও কঠিন এবং নির্বাচন নিয়ে কী আশা করছেন দেব। এসব প্রশ্নের উত্তরে তৃণমূলের সংসদ সদস্য দেব বলেন, ‘আমি দলের কর্মী হিসেবে চাই আমার দলই জিতুক। যে দলের হয়ে এক মাস প্রচার করেছি চাই তারাই জিতুক। অন্য দলীয় কর্মীদের মতোই আমি চাই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। এটা আমার ইচ্ছা। রাজনৈতিক কর্মী হিসেবে এই চাওয়াটা অন্যায় নয়। কিন্তু বাকিটা ৪ মে সবাই জানতে পারব।’

ভারতকে ধর্মনিরপেক্ষ দাবি করে দেব বলেন, ‘বারবার বলেছি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। তাই সব ধর্মকে সম্মান করতে হবে। বিশেষত যারা দেশ চালান তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তো আসবে যাবে। কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী, ইডি এদের তো ধর্মনিরপেক্ষ থাকতেই হয়।’

বলে রাখা ভালো কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১০

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১১

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১২

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৩

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৫

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৭

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৮

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

২০
X