বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি থিমের পোশাকে তাক লাগালেন মনামী ঘোষ

মনামী ঘোষ । ছবি : সংগৃহীত
মনামী ঘোষ । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি তিনি নিজের অপ্রতিদ্বন্দ্বী ফ্যাশন সেন্স দিয়ে অনেক আগে থেকেই জয় করে নিয়েছেন বহু ভক্তের হৃদয়। তেমনই সম্প্রতি ‘বেঙ্গলস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস’ সিজন ৩ এর মঞ্চে এবার ভিন্ন ধর্মী ফ্যাশন দিয়ে মঞ্চ জয় করলেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছেলেবেলার নস্ট্যালজিক ছুটি’ থিমের পোশাকে মনামীর নজরকাড়া লুক এখন নেটিজেনদের চর্চিত বিষয়।

জানা যায়, একটি এনজিওর শিশুদের হাতে আঁকা ছবি দিয়ে তৈরি পোশাক পরে অ্যাওয়ার্ড শোয়ে মধ্যমণি হয়ে ওঠেন মনামী। অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে তার হাতের ছুটি ছুটি লেখা কাগজের হলুদ রঙের নৌকা। এ বিষয়ে মনামী জানান, একটি এনজিওর বাচ্চাদের রং-তুলিতে আঁকা ছাতা, চাঁদ, সূর্যের কোলাজে এই পোশাকটি তৈরি করা হয়েছে। ওদের আঁকা অংশগুলো কেটে ড্রেসের উপর বসানো হয়েছে।

তবে এই অভিনব ভাবনার নেপথ্য কারণ নিজেই বলে দিলেন মনামী। তার এই পোশাকের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে একসময় টিআরপি চার্টের শীর্ষে থাকা ছোটদের শো ‘ছুটি ছুটি’।

উচ্ছ্বসিত মনামী বলেন, ‘ছোটবেলায় আমার অত্যন্ত প্রিয় শো ছিল ছুটি ছুটি। একদিনও মিস করতাম না। গ্রীষ্মের ছুটি পড়লেই টিভির সামনে বসে যেতাম। সেই দিনগুলোকেই এখানে ফিরিয়ে এনেছি। এনজিওর বাচ্চাদের আঁকাগুলো দিয়ে পোশাক বানানো হয়েছে।‘

এছাড়া হাতে রাখা নৌকা ব্যাগ দেখিয়ে উচ্ছ্বসিত বলে বলেন, “ছোটবেলায় যখনই বৃষ্টি হত তখনই কাগজের নৌকা বানিয়ে জলে ভাসতাম। গরমের ছুটিতে যখনই বৃষ্টি হত আমরা বেরিয়ে পরতাম আর জমা জলে নৌকা ভাসাতাম। তাই আমার ব্যাগেও লেখা ছুটি ছুটি।

প্রসঙ্গত,অভিনয় আর ফ্যাশন,দুই জায়গাতেই সমানতালে রাজত্ব করছেন মনামী ঘোষ। ভক্তদের চমকে দেওয়া যার স্বভাব, সেই মনামীর আগামীর কাজগুলো নিয়ে দর্শকদের প্রত্যাশাও এখন তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১০

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১১

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১২

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৩

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

১৪

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

১৫

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

১৬

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

১৭

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

১৮

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

১৯

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০
X