বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অনির্বাণকে নিয়ে দেবের সাহসী পদক্ষেপ

সুপারস্টার দেব ও অনির্বাণ ভট্টাচার্য । ছবি : সংগৃহীত
সুপারস্টার দেব ও অনির্বাণ ভট্টাচার্য । ছবি : সংগৃহীত

টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও তথাকথিত ‘ব্যান কালচার’-এর নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন টলিউড সুপারস্টার দেব। সব ধরনের বাধা ও অসহযোগিতাকে উপেক্ষা করে তিনি নিজের নতুন বিগ বাজেট সিনেমা ‘দেশু-৭’-এর শুটিং শুরু করেছেন। আর এই সিনেমার মাধ্যমেই বড় চমক হিসেবে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিজের সহঅভিনেতা হিসেবে নিয়ে আসছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্বাণের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দেব লিখেছেন, ‘শুটিং মোড অন।’ দেবের এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। কারণ, ইন্ডাস্ট্রির নানা জটিলতায় যখন অনির্বাণকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে আলোচনা ছিল, তখন তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্তে অনেকেই দেবের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

জানা যায়, এর আগে অনির্বাণ অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমাটি দেখার পর থেকেই তাকে নিজের পরবর্তী প্রজেক্টে নেওয়ার পরিকল্পনা করেন দেব। যদিও টলিউডের একটি শক্তিশালী মহল এই জুটিকে একসঙ্গে দেখতে অনীহা প্রকাশ করেছিল বলে ইন্ডাস্ট্রির ভেতরে আলোচনা রয়েছে। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন দেব। ফলে প্রিয় অভিনেতাকে বড় পর্দায় আবার দেখার সম্ভাবনায় ভক্তদের আগ্রহও বেড়েছে।

এদিকে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলার বিনোদন অঙ্গনেও। বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বাস্তবতায় টলিউডে বিভিন্ন অবস্থান ও নেতৃত্বের পরিবর্তনের কথাও আলোচনায় রয়েছে। এই প্রেক্ষাপটে দেবের নিজস্ব প্রযোজনায় নতুন সিনেমার কাজ শুরু করাকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

এর আগে টলিউডে ‘ব্যান কালচার’ বন্ধের দাবিতে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জানান দেব। বিষয়টি নিয়ে টলিউডে তুমুল আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা ও বিচার নিয়ে নানা প্রশ্ন উঠলে দেবের এই অবস্থান আরও আলোচনায় আসে। যদিও প্রকাশ্যে এমন চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রসেনজিৎ।

তবে বিতর্ক যাই থাকুক না কেন, দেব এখন তার নতুন সিনেমার কাজেই মনোযোগী। আর অনির্বাণকে নিয়ে তার এই সিদ্ধান্ত টলিউডে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X