কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষের আদরে আপ্লুত স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত ২০ জানুয়ারি ঢাকায় আসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। অভিনেত্রীর ‘বিজয়ার পরে’ ২৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। নিজের সিনেমা দর্শকদের সঙ্গে বসেই দেখেছেন এই অভিনেত্রী।

এর আগে তিনি ঢাকা ও আশেপাশের এলাকাগুলো ঘুরে বেড়িয়েছেন। এদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। এর মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে একটি পোস্ট করেছেন স্বস্তিকা।

এতে নিজ দেশের ভক্তদের একাংশের এক হাত নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের প্রশংসা করেছেন তিনি। মূলত সপ্তাহ খানেক আগে ভারতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে স্বস্তিকা লিখেন- ‘Airport (এয়ারপোর্ট) এর পথে এই article (আর্টিকেল) টা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির promotions (প্রমোশন) এ দেওয়া ইন্টারভিউ। কয়েকটা comment (কমেন্ট) চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত।’

তিনি লিখেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়ত একটু খারাপ লাগতো কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত এত ভালবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু কথা আর খুব একটা গায়ে লাগছে না।’

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই negativity (নেগেটিভিটি) ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে। Thank you Bangladesh, (থ্যাঙ্ক ইউ বাংলাদেশ) আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।’

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২০ জানুয়ারি। ৭৪টি দেশের ২৫২টি ছবি এতে অংশ নেয়। আগামী ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X