কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত : বন উপদেষ্টা 

বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধিরা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন করি। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারব।

বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বন উপদেষ্টা বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার। বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে উপদেষ্টা বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল। এতে ৩১ লাখ ৮৫ হাজার ৯৯৩টি চারা বিক্রি হয়, যার মূল্য ১৬ কোটি ২৮ লাখ ৫২ হাজার ১০ টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া বনজ, ফলদ, ঔষধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়।

এর আগে, সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। তিনি এ সময় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে বনসম্পদ সংরক্ষণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X