কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের পরিবেশ ও জলবায়ু ভাবনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নির্বাচন ঘিরে চাকরি, স্বাস্থ্য, শিক্ষা ও শাসনব্যবস্থা নিয়ে তুমুল রাজনৈতিক আলোচনা চলছে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তেমন আলোচনা নেই। সেটি হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন।

দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ পুনরুদ্ধারে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছে।

বিএনপি তাদের ৫১ দফা ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ২০৩০ সালের মধ্যে ‘থ্রি-জিরো ভিশন’—শূন্য পরিবেশ অবক্ষয়, শূন্য বর্জ্য ও শূন্য বন্যা ঝুঁকি ঘোষণা করেছে।

এক নজরে বিএনপির পরিবেশ ও জলবায়ু পরিকল্পনা

বনায়ন ও সবুজ কর্মসংস্থান

  • ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা
  • প্রায় সাড়ে তিন লাখ ‘গ্রিন জব’ ও নার্সারি খাতে আরও আড়াই লাখ কর্মসংস্থান তৈরি
  • জিআইএস প্রযুক্তি দিয়ে কোথায় কোন গাছ লাগানো হবে তা নির্ধারণ
  • গাছের অবস্থা পর্যবেক্ষণে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালু

জ্বালানি ও কার্বন অর্থনীতি

  • ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন
  • সৌর, বায়ু, জলবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন
  • রূপপুর পারমাণবিক প্রকল্প পর্যালোচনার প্রতিশ্রুতি
  • কার্বন ক্রেডিট বাজার গড়ে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য
  • দেশীয় কার্বন ট্রেডিংয়ের জন্য এমআরভি (মেজারমেন্ট, রিপোর্টিং, ভ্যারিফিকেশন) সিস্টেম

বর্জ্য ব্যবস্থাপনা

  • সার্কুলার ফিউচার মডেলের আওতায় বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর
  • প্রতিটি বিভাগে ই-ওয়েস্ট রিসাইক্লিং সুবিধা
  • ২ লাখ অনানুষ্ঠানিক বর্জ্য শ্রমিককে আনুষ্ঠানিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত
  • ৫ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০% কমানোর লক্ষ্য
  • বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প

জলবায়ু অভিযোজন ও কৃষি

  • জাতিসংঘের ১৯৯৭ পানি কনভেনশনে যোগদানের পরিকল্পনা
  • তিস্তা মেগা প্রকল্প ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন
  • বন্যাপ্রবণ এলাকায় উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও আগাম সতর্কতা ব্যবস্থা
  • ২০৩৫ সালের মধ্যে ৩০–৫০ শতাংশ ধানক্ষেতে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি
  • ব্লু ইকোনমি উন্নয়নে সমুদ্র সম্পদের ব্যবহার ও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি

এবার জামায়াতে ইসলামীর পরিবেশ ও জলবায়ু পরিকল্পনা

থ্রি-জিরো ভিশন ২০৩০

  • শূন্য পরিবেশ অবক্ষয়
  • শূন্য বর্জ্য
  • শূন্য বন্যা ঝুঁকি

বন ও সবুজায়ন

  • বন উজাড় বন্ধ করা
  • দেশীয় প্রজাতির গাছ লাগানো
  • নগর পরিকল্পনায় সবুজায়ন নিশ্চিতকরণ

জ্বালানি

  • বড় সৌরবিদ্যুৎ পার্ক স্থাপন
  • ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং সম্প্রসারণ
  • আন্তর্জাতিক মান মেনে পারমাণবিক শক্তি উন্নয়ন
  • জলবায়ু ঝুঁকির কারণে ধনী দেশগুলোর কাছ থেকে বেশি অর্থ আদায়ে আন্তর্জাতিক লবিং

বর্জ্য ব্যবস্থাপনা

  • প্লাস্টিক বোতলের ডিপোজিট-রিটার্ন ব্যবস্থা
  • শহরে কম্পোস্টিং জোন
  • পলিথিনের বদলে পরিবেশবান্ধব বিকল্প
  • শিল্পকারখানায় বাধ্যতামূলক বর্জ্য শোধনাগার
  • বুড়িগঙ্গা, তুরাগ ও কর্ণফুলী নদী পরিষ্কার

বন্যা ও কৃষি

  • ডাচ ডেল্টা মডেল অনুসারে বন্যা ব্যবস্থাপনা
  • ম্যানগ্রোভ বন সম্প্রসারণ
  • আগাম সতর্কতা ব্যবস্থা ডিজিটাল করা
  • বৃষ্টির পানি সংরক্ষণ
  • কৃষিজমি ও মাটির উর্বরতা রক্ষা

পরিবেশ ও জলবায়ু এখন রাজনৈতিক প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। নির্বাচনের পর এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হবে—সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১০

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১১

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৩

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৪

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৫

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৭

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১৮

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১৯

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X