কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

পাকর্ন চোচাইয়াপর্নের শিল্পকর্মে ডাইনোসর। ছবি: সংগৃহীত
পাকর্ন চোচাইয়াপর্নের শিল্পকর্মে ডাইনোসর। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের জীবাশ্মবিদরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কালাসিন প্রদেশে নতুন একটি ডাইনোসর প্রজাতির সন্ধান পেয়েছেন। উদ্ধার হওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে গবেষকরা এই উদ্ভিদভোজী ডাইনোসরের নাম দিয়েছেন উরাগাসরাস কালাসিনেনসিস। খবর বিবিসির।

গবেষকদের ধারণা, প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগের শেষভাগে এই বিশালাকার প্রাণীটি পৃথিবীতে বিচরণ করত। ডাইনোসরটির দেহের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ মিটার বা ৬৬ ফুট, যা একটি ক্রিকেট পিচের সমান। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিক দীর্ঘ গলা।

গবেষণার প্রধান লেখক এবং থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আপিরুত নিলপানাপান বিবিসি থাইকে জানান, ২০০৮ সালে এক স্থানীয় ব্যক্তি সাপের আঁশের মতো দেখতে কিছু জীবাশ্মের টুকরো খুঁজে পাওয়ার পর প্রথম এই এলাকাটি গবেষকদের নজরে আসে।

পরে জীবাশ্ম অনুসন্ধানকারী দল ফু নই এলাকায় বিস্তৃত খননকাজ চালিয়ে বিপুল পরিমাণ ডাইনোসরের দাঁত, হাড় ও অন্যান্য জীবাশ্ম উদ্ধার করে। গবেষকদের তথ্য অনুযায়ী, ওই স্থান থেকে পাওয়া জীবাশ্মের ৯০ শতাংশেরও বেশি ছিল ডাইনোসরের।

নতুন প্রজাতিটি শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি ডরসাল ভার্টিব্রা বা পিঠের মাঝামাঝি অংশের কশেরুকা। সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা নিশ্চিত হন, এটি ম্যামেনচিসরিডি পরিবারের একটি সরোপড ডাইনোসর, যাদের দীর্ঘ গলার জন্য পরিচিত।

এ পর্যন্ত এই পরিবারের অধিকাংশ জীবাশ্ম চীনে পাওয়া গেলেও থাইল্যান্ডে এটিই প্রথম এমন আবিষ্কার।

সিটি স্ক্যানে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য ধরা পড়ে, যার মধ্যে ছিল ইংরেজি অক্ষর ওয়াই আকৃতির ল্যামিনা বা হাড়ের সহায়ক কাঠামো এবং বাতাস ধারণকারী গহ্বরের অনন্য বিন্যাস। ড. নিলপানাপান বলেন, এই বৈশিষ্ট্যগুলো বিশ্বের অন্য কোনো পরিচিত ডাইনোসরের সঙ্গে মেলে না। এ কারণেই এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। তিনি জানান, নতুন প্রজাতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনন্দে তিনি নিজের কম্পিউটার ভেঙে ফেলেছিলেন।

গবেষণাটি গত সপ্তাহে স্প্রিংগার নেচার এবং নেচার সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে।

এর আগে মে মাসে থাইল্যান্ডেই আরেকটি দীর্ঘ গলাবিশিষ্ট উদ্ভিদভোজী ডাইনোসর নাগাটাইটানের সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়। গবেষকদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর। প্রায় ২৭ টন ওজনের এই প্রাণীটির দৈর্ঘ্য ছিল ২৭ মিটার, যা নয়টি পূর্ণবয়স্ক এশীয় হাতির সম্মিলিত ওজনের সমান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আমেরিকা

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু রোববার

বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে ইন্টারনেট গ্রাহক

সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু

যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু

মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা

তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন

স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

টালিউডে কাজ করতে চান কাজল

১০

ফাইনালের আগে স্কালোনির ক্ষোভ, কিন্তু কেন?

১১

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

১২

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

১৪

আলোচনা সভায় বক্তারা / জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

১৫

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

১৬

ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

১৭

চার বছরের মধ্যে সব কৃষক পাবেন কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

১৮

শহীদ জিয়ার স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে ভ্যানগাড়ি দিলেন যুবদল নেতা

১৯

বাগেরহাটে ‘লতিফ মাস্টার’ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে মুগ্ধ ডেপুটি স্পিকার

২০
X