কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যমের মাথা ব্যথা কম, কারণ কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালে জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যমের কাভারেজ ১৪ শতাংশ কমেছে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও ২০২৫ সাল ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় উষ্ণতম বছর, তবুও সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর কম প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অবজারভেটরির (মেকো) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে জলবায়ুজনিত একাধিক ভয়াবহ দুর্যোগ ঘটেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুরো এলাকাগুলো ধ্বংস হয়ে যায়। ইউরোপে তীব্র তাপপ্রবাহে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ঝড়ের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়। বিজ্ঞানীরা এসব ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য সম্পর্ক তুলে ধরলেও সংবাদমাধ্যমে এ বিষয়ে কভারেজ কমে গেছে।

মেকো প্রকল্পের নেতৃত্বে থাকা পরিবেশবিদ অধ্যাপক ম্যাক্স বয়কফ বলেন, গত তিন দশকে জলবায়ু পরিবর্তন বিজ্ঞান, নীতি, সমাজ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। তার নেতৃত্বে এই গবেষণা দল যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জলবায়ু বিষয়ক সংবাদ কাভারেজের ধরণ পর্যবেক্ষণ করছে।

মিডিয়া অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অবজারভেটরি একটি যৌথ প্রকল্প, যা ৫৯টি দেশের ১৪টি ভাষায় প্রকাশিত ১৩১টি সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনের জলবায়ুসংক্রান্ত সংবাদ বিশ্লেষণ করে। গবেষক, নীতিনির্ধারক ও গণমাধ্যমের জন্য উন্মুক্ত এ ডাটাবেস বিশ্বে এ ধরনের একমাত্র উদ্যোগ বলে দাবি করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ, সংবাদকক্ষের কর্মী সংকোচন এবং সংবাদ প্রকাশের সীমিত জায়গা- এসব কারণে ২০২৫ সালে জলবায়ুসংক্রান্ত সংবাদ কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিক অঙ্গনে অন্যান্য ইস্যুর আধিক্যও এ প্রবণতার পেছনে ভূমিকা রেখেছে। অনেক সাংবাদিক মনে করেন, পাঠকরা জলবায়ু পরিবর্তন নিয়ে বারবার সংবাদ পড়তে আগ্রহ পান না।

গবেষকরা সতর্ক করেছেন, গণমাধ্যমে জলবায়ু পরিবর্তনের খবর কমে গেলে সাধারণ মানুষের সচেতনতা ও বোঝাপড়া কমে যেতে পারে। কারণ বেশিরভাগ মানুষ বৈজ্ঞানিক গবেষণা পড়ার বদলে টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এসব বিষয়ে ধারণা পায়। ফলে মিডিয়া কাভারেজ কমে গেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, বিজ্ঞানীরা নতুন ও সৃজনশীল উপায়ে মানুষের কাছে জলবায়ু বার্তা পৌঁছে দিতে পারেন। ভিডিও, নাটক, নৃত্য, লেখা বা হাস্যরসের মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয় সহজভাবে তুলে ধরলে মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়ানো সম্ভব। একই সঙ্গে এসব উদ্যোগ তরুণদের টেকসই ভবিষ্যৎ গঠনে আশাবাদী হতে সাহায্য করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X