কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৬৩ পদে পাওয়ার গ্রিড কোম্পানিতে বড় নিয়োগ, আবেদন ফি ৮০০

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের লোগো
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের লোগো। ছবি : ইন্টারনেট

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের চার ক্যাটাগরির পদে ১১ থেকে ১৫তম গ্রেডে মোট ১৬৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)

পদ ও জনবল : চারটি ও ১৬৩ জন

আবেদনের মাধ্যম : অনলাইন

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন শুরুর তারিখ : ০৭ জুলাই, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

১. পদের নাম : জুনিয়র হিসাব সহকারী

পদসংখ্যা : ৫টি

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিজিপিএ/জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮২ ও ৪-এর স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।

বেতন : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম : জুনিয়র প্রশাসনিক সহকারী

পদসংখ্যা : ৪টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিজিপিএ/জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮২ ও ৪-এর স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।

বেতন : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম : কারিগরি সহায়ক (ওঅ্যান্ডএম)

পদসংখ্যা : ১৫০টি

শিক্ষাগত যোগ্যতা : কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা-নামার সক্ষমতা থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.০০ থাকতে হবে।

বেতন : ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)। চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা-সুবিধা দেওয়া হবে।

৪. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ৪টি

শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা দাখিল বা সমমান পাস হতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.০০ থাকতে হবে।

বেতন : ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)।

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা। ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, পাবনা, নড়াইল ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

চাকরির ধরন : চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশনসহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পিজিসিবির চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়ন করা হবে।

আবেদনের বয়সসীমা : ১ জুলাই ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি : প্রতিটি পদের জন্য ৮০০ টাকা আবেদন ফি টেলিটকের যে কোনো নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। এ ক্ষেত্রে পিজিসিবির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ফি পাঠাতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

১০

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

১১

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

১২

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১৪

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১৫

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৬

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৭

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৮

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৯

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

২০
X