বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

দোয়া ও স্মরণ সভার একটি চিত্র। ছবি - সংগৃহীত
দোয়া ও স্মরণ সভার একটি চিত্র। ছবি - সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) সদ্যপ্রয়াত প্রখ্যাত নৃত্য পরিচালক জাকির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ‘আরমান-মুক্তি পরিষদ’ এই বিশেষ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে আরমান-মুক্তি পরিষদের নেতাকর্মী ছাড়াও ওমর সানীসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং জাকির হোসেনের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, 'নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ছিলেন অত্যন্ত গুণী এবং বিনয়ী একজন মানুষ। রূপালি পর্দায় তারকাদের নাচের ছন্দে তুলে ধরার পেছনে তার অবদান চলচ্চিত্র অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার এই অকাল প্রস্থান চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ জাকির ভাইকে জান্নাত দান করুন আমিন।'

স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের ধর্য্য ধারণের তাওফিক কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন না ফেরার দেশে পাড়ি জমান খ্যাতনামা এই নৃত্য পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর।রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১০

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১১

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১২

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১৩

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১৪

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৫

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৬

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৭

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৮

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৯

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

২০
X