কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ছবি : সংগৃহীত
৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ছবি : সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে।

পর্যায়ক্রমে ৬ থেকে ১১ মাস বয়সি ১ লাখ ৩৫ হাজার ৬০৬ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মাঠপর্যায়ে এই কর্মসূচি সফল করতে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইন ঘিরে নগর ভবন অডিটোরিয়ামে এক সভায় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে ডিএনসিসিতেও ঢাকা দক্ষিণ সিটির মত উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) রোববার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএনসিসির স্থায়ী ৫৪টি ও অস্থায়ী ১ হাজার ৮৫১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির জন্য ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার দায়িত্বে থাকবেন।

এ ছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষে থেকে চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে। কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিন এবং পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সুযোগ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১০

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১১

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১২

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৩

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৪

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৫

হুহু করে কমছে তেলের দাম

১৬

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৭

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৮

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৯

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

২০
X