কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নার্স নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৮০০ জন

নার্স নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৮০০ জন

বিশাল জনবল নিচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৮০০ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ আগস্ট (শুক্রবার) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চলুন, একজনরে দেখে নিই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও সংখ্যা : সিনিয়র স্টাফ নার্স, ৮০০টি।

বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হতে হবে)।

বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি : ৫০০ টাকা।

শর্তাবলি : আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল), আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

আবেদন করার সময়ে প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

তবে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগের পর যদি কোনো শর্তে অসংগতি বা ভুল তথ্য প্রমাণিত হয়, তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর-২০২৫।

সূত্র : বিজ্ঞপ্তি

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X